বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকবে ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তাদের দুর্দশা দেখে ব্যথিত হন তিনি। তাদের জানিয়েছেন, ইন্দোনেশিয়া সব সময় রোহিঙ্গাদের পাশে থাকবে।

তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য বাংলাদেশ প্রশংসা পাওয়ার দাবিদার।

আজ রোববার কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন জোকো উইদোদো। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দেশটির ফার্স্ট লেডি ইরিয়ান জোকো উইদোদো।

রোববার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। সেখান থেকে চলে যান রোহিঙ্গা ক্যাম্পে। দুপুর আড়াইটায় তিনি উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় বেশ কিছু রোহিঙ্গা নারী ও শিশুর সঙ্গে আলাপ করেন তিনি। তিনি রোহিঙ্গা নাগরিকদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং রোহিঙ্গাদের মুখ থেকে রাখাইনের সহিংসতার বিবরণ শোনেন।

এর আগে সকালে ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে ৫ টি চুক্তি স্বাক্ষর হয়।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে জোকো উইদোদো আরও বলেন, ইন্দোনেশিয়ার সরকার ও জনগণ রোহিঙ্গাদের যথাযথ সহযোগিতা করে যাবে এবং সবসময় রোহিঙ্গাদের পাশে থাকবে।

সফরে তিনি রোহিঙ্গা ক্যাম্পে নির্মিত ইন্দোনেশিয়া সরকার পরিচালিত ফিল্ড হসপিটাল, শিশু শিক্ষা কেন্দ্র, বিশুদ্ধ পানীয় জলের টিউবওয়েল পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গা শিশুদের খেলনা সামগ্রী উপহার দেন।

রোহিঙ্গাক্যাম্পে বাইতুল মুকাদ্দাসের ইমাম; গরীব এন্ড এতীম ট্রাস্টের ত্রাণ বিতরণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ