বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘মানুষ শুধু টুপি পাঞ্জাবিকেই নবীর আদর্শ মানে! আইনের প্রশ্ন এলেই পিছপা হন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ মহানগর শাখা আয়োজনে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে'র সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, সব শিক্ষিত চোর না, কিন্তু সব চোরই শিক্ষিত।

তিনি বলেন, এখন মানুষ শুধু টুপি পাঞ্জাবি কে নবীজির আদর্শ মনে করে! যখন বলা হয় আইন চলবে কার তখনই আমরা পিছপা হয়ে যাই।

আজ ২৪ জানুয়ারি বুধবার দুপুর ২টা থেকে শুরু হওয়া ময়মনসিংহ শরের বাইপাস মোড়ে মুজাহিদ কমপ্লেক্স ভবনে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন ময়মনসিংহ মহানগরের সভাপতি মুফতি ইয়াকুব। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ময়মনসিংহ উত্তরের সভাপতি মুফতি গোলাম মাওলা ভূইয়া, দক্ষিণের সভাপতি মাওলানা মামুনুর রশিদ, ময়মনসিংহ মহানগরের উপদেষ্টা মুফতি তাজুল ইসলাম কাসেমী, যুব আন্দোলন ময়মনসিংহ জেলা সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম প্রথমে নিজেদের সংশোধন হতে বলেছেন। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথমে কর্মীদের আদর্শ এবং চরিত্রবান করে গঠন করে। কারণ এই চরিত্রবান মানুষগুলি যখন নেতৃত্ব দেবে তখনই দেশ আদর্শবান হবে নীতিবান হবে।

ইনস্টল করুন জীবন সাজানোর অনন্য অ্যাপ ইসলামী যিন্দিগী

রাজনীতি করাকে নবীজির আদর্শ উল্লেখ করে মুফতি ফয়জুল করীম বলেন, যারা নবীজিকে বড় মনে করে তারা নবীজির আইন প্রতিষ্ঠার চেষ্টা করে, আমরা আমাদের নবীজিকে সব চেয়ে বড় মনে করি বিধায় তার আইন প্রতিষ্ঠার জন্যে চেষ্টা করে যাচ্ছি।

আগামী নির্বাচন ইসলামী আন্দোলনের জন্য একটি চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি সবাইকে ইসলামী আন্দোলনের প্রতীক হাতপাখায় ভোট দিয়ে ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার আহবান জানান।

বাংলাদেশের ৬ ভাই : যে বাগানে ফুটেছে জোড়া ফুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ