শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

শিক্ষানীতি প্রণয়নে দেওবন্দের পরামর্শ চেয়েছে মোদি সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে

ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুনভাবে জাতীয় শিক্ষানীতির কারিকুলাম তৈরির৷ তাই খসড়া প্রস্তুতের জন্য ইতোমধ্যে কমিটি গঠনও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে৷

উক্ত খসড়া কমিটিতে রাখা হয়েছে দেওবন্দকেও এবং নতুন কারিকুলাম তৈরির নমুনা চেয়ে বিশেষ এক চিঠিও পাঠানো হয়েছে দেওবন্দ কতৃপক্ষের কাছে৷

দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক সাম্ভলী বলেন, যে কোনো রাষ্ট্রের শিক্ষানীতি সেই রাষ্ট্রের নতুন প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করে৷ তাই এই শিক্ষানীতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ৷ ভারত সরকার ভারতীয় শিক্ষানীতির নতুন কারিকুলাম তৈরীর ব্যাপারে আমাদের দেওবন্দ কতৃপক্ষের কাছে রামর্শ চেয়েছে৷ আমরাও সরকারকে সঠিক পরামর্শ দিতে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ৷

ভারত সরকারের গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় শিক্ষা নীতিমালার খসড়া প্রস্তুতের জন্য গঠিত কমিটির তত্ত্বাবধানে গত ১৯ জানুয়ারি ভারতের ব্যাঙ্গালুরুতে ডাকা হয় এক বিশেষ সভা ৷ উক্ত সভায় সভাপতিত্ব করেন ভারতের প্রসিদ্ধ বিজ্ঞানী ড. শস্য ভূষণ কস্তুরি৷ সভায় সম্মিলিতভাবে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হবে নতুন করিকুলাম তৈরীর৷

জানা যায়, উক্ত সভায় দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে প্রতিষ্ঠানের রুকনে শুরা মাওলানা মুহাম্মাদ ইসমাঈল অংশগ্রহণ করেন৷ সেখানে তিনি দেওবন্দের পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতির ব্যাপারে দেওবন্দের মতামত তুলে ধরেন৷

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ