বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

হেফাজতের সঙ্গে আপোস নয়, বাস্তবতার নিরিখে সনদ দেয়া হয়েছে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা হেফাজতের সঙ্গে আপোস করিনি বরং বাস্তবতার নিরিখে শিক্ষা সনদের বিষয়টা মেনে নিয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সাংগঠনিক ভাবে জামায়াতের বিচার ও জামায়াতের স্থানীয় পর্যায়ের নেতাদের দলে আশ্রয় দেয়ার বিষয় নিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আদর্শের প্রশ্নে আপোস করে না। আওয়ামী লীগ নির্বাচনে লড়তে জামাত কর্মীর দরকার হয় না।

তবে একটি কথা বলি বিচার বিভাগ স্বাধীন, ষোড়শ সংশোধনী রায়ে যা অভজারভেশন দেয়া হলো তা কি আমরা করেছি। তবে ধৈর্য হারা হবেন না, সব বিচার হবে। শেখ হাসিনাকে ভুল বুঝবেন না, জামাতের বিরুদ্ধে যা করার শেখ হাসিনাই করবেন।

মন্ত্রী বলেন, ক্ষমতায় আসতে আওয়ামী লীগ নির্বাচনী কৌশল করলেও আদর্শের সঙ্গে আপোস করে না, আদর্শ থেকে এক চুলও নড়ে না। ১৯৯৬ সালেও ক্ষমতায় আসতে আমাদেরকে কৌশল গ্রহণ করতে হয়েছিলো।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, মোজাফ্‌ফর হোসেন পল্টুর বদলে সাবের হোসেন চৌধুরীকে, মোস্তফা জালাল মহিউদ্দিনকে বাদ দিয়ে হাজী সেলিমকে মনোনয়ন দিতে হয়েছে। এটা করতে হয়েছে ক্ষমতায় আসার জন্য।

ক্ষমতায় না আসলে কি হতো? আজ যুদ্ধাপরাধীদের বিচার হতো না, তরুণ প্রজন্মের কাছে মুক্তিযদ্ধের কথা পৌঁছাতো না। এটাকে আপনারা আপোস বলবেন না, এটা কৌশল, আদর্শ থেকে সরে আসা নয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ