শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

অল্পের জন্য রক্ষা পেলেন অর্থমন্ত্রী, আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী: সিলেটে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন।

সিলেট শহরের রায়নগর সোনারপাড়া জামে মসজিদের সামনে শুক্রবার (১৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

সোনারপাড়া জামে মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায় করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা।

মসজিদের পাশে একটি মাঠে অর্থমন্ত্রীর ব্যবহৃত গাড়ি রাখা ছিল। নামাজ শেষে অর্থমন্ত্রীর সাথে মুসল্লিরা যখন সাক্ষাৎ করছেন তখন তাকে নেয়ার জন্য মসজিদের পাশে আসার সময় গাড়ির ব্রেকফেইল করে রাস্তায় থাকা মুসল্লিদেরকে ধাক্কা দেয়।

এসময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য এসএম নুনু মিয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ অন্তত ৩০জন আহত হয়েছেন।

আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থমন্ত্রীর বড় ধরণের কোন ক্ষতি হয়নি। তবে পড়ে গিয়ে তিনি কিছুটা আহত হয়েছেন।

খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশসহ মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেন।

মিডিয়া ও নাস্তিকরা আমার কথার মর্মার্থ বুঝতে পারেনি: আল্লামা শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ