বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

এতিমদের মাঝে 'রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশন'র শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান শামছু উপস্থিত ছিলেন।

গতকাল বুধবার নগরীর পাঠানটুলায় জামেয়া রাগিবিয়া গোয়াবাড়ী মাদ্রাসা প্রাঙ্গণে এতিম শিক্ষার্থী ও গরীব অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ করেন ‘লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ডাইরেক্টর, সমাজসেবী লায়ন খয়রুন নেছা শেলী।

অফিস সম্পাদক আল আমীন আহমেদ নাঈম এর পরিচালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাগীব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. এজাজ উদ্দিন, ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ও সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, জামেয়া রাগিবিয়া গোয়াবাড়ী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওলী উল্লাহ আল মাহমুদি।

এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক আরিফ শিকদার মামুন, জামেয়া রাগিবিয়া গোয়াবাড়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মতিন, মাওলানা আতিকুর রহমান আতিক, মাওলানা রায়হান আহমদ, মাওলানা মুহিব উল্লাহ, ফাউন্ডেশনের সদস্য বাপ্পী হোসেন, মিনহাজুর রহমান সামি প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ