বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীর অশ্লীল ছবি ছড়ানোর অভিযোগে আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সাবেক স্বামীসহ দুজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের এসআই আবু আবদুল্লাহ জাহিদ জানান, ২০১২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীর সঙ্গে গোমস্তাপুর উপজেলার রহনপুর-শেখপাড়ার মুন্সুর হোসেনের ছেলে নাসিম মাহমুদ সুমনের বিয়ে হয়।

বিয়ের এক বছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে ওই ছাত্রীর অন্য একজন ছেলের সঙ্গে বিয়ের দিন ঠিক হয়।

যে ছেলের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হওয়ার কথা ওই ছেলের আপন খালাতো বোন রাজশাহী শাহমখদুম কলেজের ছাত্রী জান্নাতুন তাজরিন মিম এর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ভূক্তভোগী বিশ্ববিদ্যালয় ছাত্রীর সাবেক স্বামী নাসিম মাহমুদ সুমনের।

ফেসবুক পরিচয়ের সুত্র ধরে সুমন তার সাবেক স্ত্রীর আপত্তিকর মুহুর্তের ছবি ও ভিডিও পাঠায় জান্নাতুন তাজরিন মিম এর ইমোতে। পরে মিম সেগুলো তার আত্মীয় স্বজনদের কাছে পাঠায়। এতে সুমনের সাবেক স্ত্রী ভুক্তভুগি ওই ভার্সিটি ছাত্রীর সম্ভাব্য বিয়ে নিয়ে বিব্রত অবস্থায় পড়েন।

ভুক্তভোগী ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করলে বুধবার বিকেলে পুলিশ নাসিম মাহমুদ সুমনকে রহনপুর এবং জান্নাতুন তাজরিন মিমকে রাজশাহী থেকে আটক করে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ