বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বগুড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার সোনাতলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর গায়ে হাত দেয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনার পর গতকাল সকাল থেকে অভিভাবকরা স্কুলে গিয়ে জড়ো হলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা যায়, ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শরীরের আপত্তিকর স্থানে হাত দেওয়ার অভিযোগ ওঠে। ওই স্কুলের এক ছাত্রী বিষয়টি অভিভাবকদের জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আজ মঙ্গলবার ১১টার দিকে উত্তেজিত অভিভাবকরা বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক কৌশলে বিদ্যালয় থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে সোনাতলা থানার ওসি শরিফুল ইসলাম পুলিশ নিয়ে বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও সাংবাদিকদের সামনে কয়েকজন ছাত্রী জানান, কৌশলে ডেকে তাদের লাঞ্ছিত করেছে প্রধান শিক্ষক।

বগুড়ার সোনাতলা থানার ওসি শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর অপ্রীতিকর পরিস্থিতি যেন সেখানে না ঘটে, সেজন্য পুলিশ বিদ্যালয়ে যায়। শিক্ষার্থী বা অভিভাবকরা থানায় অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ