রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

'উন্নয়ন নয়, যশোর রোডের শতবর্ষী গাছকাটার নেপথ্যে অন্য কারণ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঐতিহাসিক যশোর রোডের শতবর্ষী গাছকাটার নেপথ্যে শুধু উন্নয়ন নয়, অন্য কারণ আছে। এমন অভিযোগ করেছেন সিপিবির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত।

বুধবার ময়মনসিংহের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে প্রগতিশীল সংগঠনগুলোর ডাকে আয়োজিত এক বিক্ষোভ থেকে এ অভিযোগ করেন তিনি।

মিল্লাত বলেন, উন্নত রাষ্ট্রগুলো প্রয়োজনবোধে বিদেশ থেকে গাছ এনে রোপণ করে পরিবেশের ভারসাম্য আনার চেষ্টা করছে। গাছ না কেটে রাস্তার মাঝে রেখে রাস্তা সম্প্রসারণ করছে। কিন্তু বাংলাদেশের প্রশাসন প্রাণ-প্রকৃতি-আবেগ-ইতিহাসের তোয়াক্কা না করে যশোর রোডের আড়াই হাজার শতবর্ষী গাছ নিধনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, যশোর রোডের ভারত অংশে ইতোমধ্যে আন্দোলনের মুখে গাছ কাটার সিদ্ধান্ত রহিত হয়েছে। কিন্তু বাংলাদেশে গাছকাটার সাথে বড়ধরনের বাণিজ্য যুক্ত থাকায় ষড়যন্ত্রমূলকভাবে গাছ নিধন করা হচ্ছে। এ সিদ্ধান্ত বাতিল না করলে জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

জেলা কৃষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা কমরেড আবুল হাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবি সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, জেলা বাসদ আহ্বায়ক ইমাম হোসেন খোকন, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক কমরেড শেখর রায়, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম মনি, মানবাধিকার কমিশনের আবুল কালাম ভূইয়া, মহিলা পরিষদ সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিন রুনা, উদীচী নেতা সনৎ ঘোষ, যুব ইউনিয়ন নেতা এড. সাইফুস সালেহীন, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি তন্ময় পাল প্রমুখ। আরটিভি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ