শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মোদি কেন শুধু মুসলিম নারীদের ব্যাপারেই উদ্বিগ্ন? প্রশ্ন মাহমুদ মাদানির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে
জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারী মাওলানা সাইয়িদ মাহমুদ আসআদ মাদানী আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতে তিন তালাক সম্পর্কে সদ্য বিল পাশ হওয়া বিতর্কিত রায়ের ব্যাপারে বলেন, তিন তালাকের ব্যাপারে কৃত সিদ্ধান্ত আইনত বৈধ হতে পারে না৷ এর কোনো যৌক্তিকতা নেই৷ শরীয়তের বাইরে এর কোনো সমাধান হতেই পারে না৷ আর পাশ হওয়া বিল শরীয়ত সম্মতও না৷ তাই এই বিল নাকচ করা সরকারের কর্তব্য৷

তিনি বলেন, তিন তালাককে আজ-কাল এমনভাবে উপস্থাপনা করা হচ্ছে যেনো প্রতিটি জন্মগত শিশুকেই তিন তালাক দেয়া হচ্ছে৷ আর প্রকৃত অবস্থা আড়াল করা হচ্ছে৷ অথচ তিন তালাক কেনো বরং স্বাভাবিকভাবে তালাক দেয়াটাই তো শরীয়তে অপছন্দনীয়৷ শরীয়ত তো এটার বৈধতা দিয়েছে কেবল অপারগতার সময়৷ তো মুসলমানগণ অপারগতার সময় যেই অপশনটি বেছে নিয়ে সুখের জীবন কাটাবে সেটাকে অযৌক্তিক সাব্যস্ত করে তাদেরকে কষ্ট থেকে উদ্ধার করা হচ্ছে নাকি উল্টো কষ্ট তাদের উপর আরো চাপিয়ে দেয়া হচ্ছে?

তিনি আরো বলেন, তালাক তো কেবল মুসলমামদেরই একক কোনো মাসআলা নয়৷ এটা তো একটি ব্যাপক মাসআলা৷ অন্যান্য ধর্মের মাঝেও ডিভোর্স নামে যার প্রয়োগ আরো বেশি দেখা যায়৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কী হলো? তিনি কি তাহলে মুসলমানদের প্রতিই দয়াশীল? মুসলিম নারীদের ব্যাপারেই তিনি কেবল উদ্বিগ্ন? অন্যান্য ধর্মের কথা কেনো আলোকপাত হচ্ছে না?

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি অনেক পাল্টে গেছে৷ স্বাভাবিক পর্যায়ে দেশ চলতে পারছে না কিছু মতলববাজদের কারণে৷ তারা নিয়ম-কানুন সব নিজেদের হাতে তুলে নিয়েছে৷ জোর যার মুল্লুক তার অবস্থা বিরাজ করছে দেশের মাঝে৷ জাতি এই দুর্দশা থেকে মুক্তি চায়৷ একটু স্বস্তির শ্বাস নিয়ে বাঁচতে চায় এ দেশের মানুষ৷

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ