বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ক্যালিফোর্নিয়ায় ১৩ শিশুকে বন্দীদশা থেকে পুলিশের উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মা ও বাবার হাতেই দুই থেকে উনত্রিশ বছর বয়সী ১৩ জন ছেলে মেয়ে নির্যাতিত হয়ে আসছিল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়ি থেকে তাদের উদ্ধারের পর এমন তথ্য দিয়েছে পুলিশ। তাদের বিছানার সাথে শিকল দিয়ে বেঁধে রেখেছিলো তাদেরই বাবা ও মা।ডেভিড অ্যলেন ও লুইস অ্যন টারপিন নামে ঐ বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে শিশুদের নির্যাতন ও জীবন বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। সিএনএন

রোববার সকালে আটক ছেলেমেয়েদের মধ্যে থেকে সতেরো বছর বয়সী একটি মেয়ে পালিয়ে যায়। সে জরুরি বিভাগকে তার ভাইবোনদের বন্দি অবস্থা সম্পর্কে জানায় এবং পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। উদ্ধারের পর পুলিশ জানায় এসব শিশু অপুষ্টিতে ভুগছে। তাদের শরীর খুব নোংরা অবস্থায় ছিল। খুবই দুর্গন্ধযুক্ত নোংরা পরিবেশে তাদের আটকে রাখা হয়েছিলো। এ উদ্ধারের ঘটনা সানবার্নাডিনো শহরে ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ