বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনে কাজ করছে কমিশন: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান নয়, ‘নির্বাচন কমিশনের ওপর কোনো চাপও নেই। সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

নির্বাচনের এখনও অনেক দেরি। সময় বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে সব দল অংশগ্রহণ করতে পারে, সে অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে।

রবিবার (১৪ জানুয়ারি) বিকালে খুলনা জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কমকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি নুরুল হুদা।

পরে তিনি খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন যুগ্ম সচিব মোস্তফা ফারুক।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ