বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইবতেদায়ি শিক্ষকদের দাবী শতভাগ যৌক্তিক: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দাবী শতভাগ যৌক্তিক। বছরের পর বছর ধরে বিনা বেতনে পাঠদানকারী শিক্ষকদের যৌক্তিক দাবি সরকারকে মেনে নিতে হবে।

ইবতেদায়ি শিক্ষকদের প্রতি অমানবিক বৈষম্য কল্যাণকর নয়।

গতকাল সন্ধ্যা ৬টায় খেলাফত সমজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ এ কথা বলেন।

বৈঠকে তারা অবিলম্বে সরকারের প্রতি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের জাতীয়করণের দাবী মেনে আহ্বান জানান।

খেলাফত মজলিশের নায়েবে আমীরে মজলিস অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক আবদুল হালিম, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ ইবতেদায়ি শিক্ষক সমিতির ব্যানারে সারাদেশের ইবতেদায়ি মাদরাসাগুলোকে জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবে আজ ১১ দিন ধরে অবস্থান কর্মসূচি  পালন করে আসছে।

এর মধ্যে গত ৯ জানুয়ারি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমররণ অনশনের ঘোষণা দেয় ইবতেদায়ি শিক্ষদের প্রতিনিধিত্বকারী এই সংগঠনটি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ