বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কলকাতার বইয়ে মুহাম্মদ সা. এর ছবি, মুসলমানদের তীব্র প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো বরাবর শিক্ষা খাতকে হিন্দুত্বকরণের চেষ্টা করে আসছে। তার প্রতিফলন দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন পাঠ্যপুস্তকে।

এবার পশ্চিমবঙ্গের এক বইয়ে ছাপা হলো হজরত মুহাম্মদ সা. এর ছবি। সাথে তার সম্পর্কে বিকৃত বর্ণনা।

পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হচ্ছে,  শিশু বিকাশ পাবলিকেশনের দ্বিতীয় শ্রেণীর গৃহপাঠ্য পুস্তুক ‘মানব সভ্যতার ইতিহাস’ বইয়ে মুহাম্মদ সা. এর ছবি প্রকাশ করা হয়েছে। বইয়ের  রচয়িতা প্রাক্তন প্রধানশিক্ষক শ্রী গোষ্ঠবিহারী কারক। সেখানে একটি অধ্যায় রয়েছে হযরত মুহাম্মদ নামে।

ইসলাম সম্পর্কে বোঝাতে গিয়ে অধ্যায়টির নাম হযরত মুহাম্মদ রাখা হয়েছে। অধ্যায়ে কাবার ছবি দেয়া হয়েছে এবং তারই পাশে রয়েছে একজন মানুষের ছবি। মুখে লম্বা দাড়ি, হাতে সবুজ পতাকা, কমরে গোঁজা তলোয়ার এমন একটা ছবিও বড় করে ছাপা হয়েছে। এতে শিশুদের মনে ধারণা হয় এ ব্যক্তিই হজরত মুহাম্মদ সা.।

বিষয়টি প্রকাশ পাওয়ার পর পশ্চিমবঙ্গের মুসলিমদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বিষয়টি নিয়ে প্রথমে পীরজাদা ত্বহা সিদ্দিকীর কাছে যান। তিনি কর্তৃপক্ষের নজরে আনেন।

উল্লেখ্য, ইসলামে ছবি অঙ্কন করা হারাম এবং ছবি অঙ্কনকারীর শাস্তি জাহান্নাম বলে ঘোষণা দিয়েছেন হজরত মুহাম্মদ সা.।

সূত্র : টিডিএন বাংলা ও দিনদর্পন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ