শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

রাখাইনে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা আরসা’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইনে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। খবর বিডিনিউজের

গত বছর ২৪ অগাস্ট রাতে একযোগে মিয়ানমারের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে হামলা চালায় এই গোষ্ঠী। এরপর সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সেনাবাহিনীর ওই অভিযান শুরুর পর অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিল আরসা। এরপর প্রায় চার মাস তাদের আর কোনো সাড়া-শব্দ মেলেনি। গত শুক্রবার রাখাইনে সেনাবাহিনীর একটি ট্রাকে হামলায় তিনজন আহত হওয়ার পর আবার তারা আলোচনায় এসেছে।

হামলার জন্য মিয়ানমারের সেনা কর্মকর্তারা আরসাকেই দায়ী করেছিলেন। এই সশস্ত্র গোষ্ঠীর নেতা আতাউল্লাহ রোববার এক টুইটে হামলার দায় স্বীকার করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

টুইটে তিনি লিখেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে রক্ষা, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘বার্মিজ রাষ্ট্রীয় সন্ত্রাসের’ বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই।

যদিও রোহিঙ্গাদের অভিযোগ, আরসা তাদের জন্য সরকারি নিপীড়ন বইয়ে আনা ছাড়া তেমন কিছু করার সামর্থ রাখে না। কারণ তাদের না আছে শক্তি এবং না আছে সামর্থ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ