বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আমরণ অনশনে যাচ্ছেন মাদরাসা শিক্ষকরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিবন্ধন পাওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে এবার আমরণ অনশনে যাচ্ছেন। রোববার শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন।

নিজেদের দাবি আদায়ে শিক্ষকরা কারিগরি ও মাদরাসা বিভাগের নতুন প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন।

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। সমিতির মহাসচিব কাজী মো. মোখলেছুর রহমান বলেন, আজ সোমবার সমিতির নির্বাহী কমিটির সভা ডেকে তারা আমরণ অনশনে যাওয়ার কথা ভাবছেন।

অবস্থান কর্মসূচি চলা অবস্থায় গতকাল বেলা একটার দিকে সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল কারিগরি ও মাদরাসা বিভাগের নতুন প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে তার বিভাগে গিয়ে স্মারকলিপি দিয়ে আসে।

রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণের দাবিতে ১ জানুয়ারি থেকে মাদরাসাশিক্ষকেরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।

সারা দেশে নিবন্ধিত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ১৮ হাজার ১৯৪টি হলেও চালু আছে ১০ হাজারের মতো। এসব মাদরাসায় শিক্ষক আছেন প্রায় ৫০ হাজার। এর মধ্যে ১ হাজার ৫১৯টি মাদরাসার ৬ হাজার ৬৭৬ জন শিক্ষক সরকার থেকে কিছু ভাতা পান। এর মধ্যে প্রধান শিক্ষকেরা মাসে আড়াই হাজার টাকা এবং সহকারী শিক্ষকেরা পান ২ হাজার ৩০০ টাকা। অন্যরা সরকার থেকে কোনো বেতন-ভাতা পান না।

ঢাকা উত্তরে নির্বাচন করবে দুই ইসলামি দল; চলছে প্রচারণা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ