বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি একতরফা অভিযান ও ধর্মীয় অধিকার লঙ্ঘনে জমিয়তে উলামায়ে হিন্দের উদ্বেগ চার দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্র মিসবাহর এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

জয়পুরহাটে মাকে পিটিয়ে মারল দুই ছেলে ও নাতি-নাতনীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর-রিফুজিপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফিরোজা বেগম (৮০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফিরোজা ওই গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।

নিহতের ছোট ছেলে ফছির উদ্দিন জানান, বাবার মৃত্যুর পর থেকে ফিরোজা বেগম তার কাছে থাকতেন। তাই তাকে বৃদ্ধার নিজের নামে থাকা ২৫ শতক জমি লিখে দেন। এ নিয়ে ওই পরিবারে বিরোধ চলছিল।

এ অবস্থায় শনিবার বিকেলে ফিরোজা বেগম গরু নিয়ে মাঠে গেলে বড় ছেলে ফারাজ উদ্দিন (৫৫), ফারাজের মেয়ে লোপা বেগম (২২), বৃদ্ধার আরেক ছেলে শরিফুল ইসলাম (৪৫), শরিফুলের স্ত্রী রেবেকা খাতুন (৩৫) ও তাদের ছেলে রিহাদ হোসেন (১৮) তাকে গালিগালাজ করতে থাকেন।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা তাকে কিলঘুষি মারতে থাকেন। এতে বৃদ্ধা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক মুমিনুল হক (ওসি, তদন্ত) জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলাটি গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ