রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েছে : হিন্দু মহাজোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংখ্যালঘুদের ওপর নির্যাতন আগের চেয়ে অনেক বেড়ে যাওয়ায় বহু হিন্দু পরিবার দেশ ছাড়তে বাধ্য হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার চিত্র প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ড. প্রভাস চন্দ্র রায় জানান, গত বছর ছয় হাজার ৪৭৪টি নির্যাতনের ঘটনা ঘটেছে। যার মধ্যে ১০৭ জন সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে।

প্রভাস চন্দ্র রায় অভিযোগ করে বলেন, হিন্দুদের ঘর-বাড়ি ভাঙচুর, মঠ-মন্দির, প্রতিমা শুধু ভাঙচুর করা হচ্ছে না, হিন্দু নারীদের একের পর এক ধর্ষণ করা হচ্ছে, যার কোনো বিচার হচ্ছে না।

হিন্দু মহাজোটের সভাপতি আরো বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন দেখে মনে হচ্ছে একাত্তর সালের পাক-হানাদাররা যেভাবে নির্যাতন করেছে, সেটিরই পুনরাবৃত্তি ঘটছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ