বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

অসুস্থ মা'কে ছাদ থেকে ফেলে দিয়ে খুন করল ছেলে! (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বহুদিন ধরে মা অসুস্থ। কিছুতেই সেরে উঠছিলেন না তিনি। বিষয়টি নিয়ে বেশ বিরক্ত ছিল রাজকোটে ৩৬ বছর বয়সী ছেলে প্রফেসর সন্দীপ নাথওয়ানি। এমনকী, মায়ের অসুস্থতাকে কেন্দ্র করে নিত্য ঝামেলা, অশান্তি লেগেই থাকতো স্ত্রীর সাথে।

শেষমেশ সব অশান্তি, ঝামেলায় ইতি টানতে, মাকেই পৃথিবীতে সরিয়ে দেওয়ার প্ল্যান কষে ছেলে! আর প্ল্যান অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর সকাল বেলা সূর্য উঠার আগেই ছাদ থেকে মাকে ঠেলে ফেলে দিলেন সন্দীপ! ঘটনাটি ঘটেছে ভারতের রাজকোটে!

ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি অনুযায়ী, মাকে ধরে ধরে ছাদের সিঁড়ি দিয়ে ছাদে নিয়ে যাচ্ছেন সন্দীপ। তারপর নেমে আসছেন একাই। কিছুক্ষণ পরে প্রতিবেশি এসে জানান দেয়, তার মা নিচে পড়ে আছেন।

পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ আসার পরই, সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রথমে পুরো ঘটনাটি অস্বীকার করলেও, পরে নিজের দোষ স্বীকার করেন তিনি।

পুলিশকে জানান, মায়ের অসুস্থতা নিয়ে বিরক্ত ছিলাম। বাড়িতে অশান্তিও লেগে থাকত। আর উপায় না দেখে মাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিই!

আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন সন্দীপ। তার বিরুদ্ধে ভারতীয় পিনাল কোডের ৩০২ ধারায় (খুনের শাস্তি) ফৌজদারি মামলা করা হয়েছে। সূত্র : বিডি প্রতিদিন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ