বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

চট্রগ্রামে ৪ নারী গণধর্ষণ: আরেক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার এক বাড়িতে আলোচিত ৪ নারী ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া জহিরুল ইসলাম হাওলাদার নামের আরেক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মো. নোমানের আদালতে সে জবানবন্দি দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সন্তোষ কুমার চাকমা গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

তবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও জহির দাবি করেছে সে ধর্ষণ করেনি।‘জবানবন্দিতে জহিরুল জানিয়েছে, ঘটনার দিন মিজান মাতব্বরসহ অন্য তিন জনের সঙ্গে ওই বাড়িতে প্রবেশ করে সে। অন্যরা ধর্ষণ করলেও সে তা করেনি’।

উল্লেখ্য, গত বুধবার (৩ জানুয়ারি) ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় পিবিআই পুলিশ এই পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে।জহির ছাড়া  গ্রেফতার হওয়া অন্য তিন আসামি হলো, মিজান মাতব্বর, আবু শামা ও আব্দুল হান্নান ওরফে হান্নান মেম্বার।

এসএস/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ