বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি একতরফা অভিযান ও ধর্মীয় অধিকার লঙ্ঘনে জমিয়তে উলামায়ে হিন্দের উদ্বেগ চার দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্র মিসবাহর এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

অনশনের ষষ্ঠ দিন, প্রধানমন্ত্রীর সুষ্পষ্ট ঘোষণা চান শিক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া শিক্ষকরা ঘরে ফিরবেন না এমন অঙ্গীকার করে অনশন কর্মসূচিতে বসার পর আজ ৬ষ্ট দিন পার করছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এদের অনেকেই এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে নন-এমপিও শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে একাত্মতা প্রকাশ করেছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. তানজিম উদ্দিন, মোসাইদা সুলতানা ও ফাহমিদুল হক প্রমুখ।

৩১ ডিসেম্বর থেকে টানা এ কর্মসূচি চলাকালে এ পর্যন্ত ১০১ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। গত মঙ্গলবার অনশনস্থলে শিক্ষামন্ত্রীর নুরুল ইসলাম নাহিদ গিয়ে তাদের অনশন ভাঙাতে চাইলেও তার দেয়া আশ্বাস প্রত্যাখ্যান করেন শিক্ষকরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ