মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

‘বিএনপি বিরল প্রাণীর মতো বিলুপ্ত হয়ে যাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে বিরল প্রাণীর মতো বিলুপ্ত হয়ে যাবে।

তিনি প্রবাদ স্মরণ করিয়ে দিয়ে বলেন, সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। আগামী (একাদশ) সংসদ নির্বাচনও কারও জন্য অপেক্ষা করবে না।

শনিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে তিনি একথা বলেন।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও এনামুল হক শামীম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, মহানগরের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মহানগরের ডা. দীলিপ রায়, কামাল চৌধুরী, হেদায়েতুল ইসলাম স্বপন, আকতার হোসেনসহ আরও অনেকে।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া বলেছেন পদ্মসেতুকে জোড়াতালি দিয়ে বসানো হয়েছে। সেতুতে তো জোড়াতালি লাগবেই, জোড়াতালি ছাড়া তো সেতু হবে না। জোড়াতালি ছাড়া কি সেতু হয়?

খালেদা জিয়ার ‘পদ্মা সেতুতে কেউ উঠবে না’ মন্তব্যের জবাবে তিনি বলেন, পদ্মা সেতুতে সবাই উঠবে, উনি না উঠলে ফেরি আছে, ফেরিতে করে যেতে পারেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ