বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পাহাড়ের বুকে তাবলিগ জামাত; রাঙামাটিতে আঞ্চলিক ইজতেমা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুহাইল আহমেদ:  টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আদলে রাঙামাটিতে এবার প্রথম বারের মত শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।

রাঙামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়ি বিসিক শিল্প নগরী মাঠে বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) থেকে শুরু হবে তাবলীগ জামাতের এ ইজতেমা।

টঙ্গীর বিশ্ব ইজতেমার ভিড় কমাতে এবং স্থানীয় পর্যায়ে তাবলীগের কাজকে গতিশীল করতে ঢাকার কাকরাইল মার্কাজ মসজিদের তত্বাবধানে এ আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

ইজতেমা মাঠে রাঙামাটি জেলার প্রায় ১০টি উপজেলাসহ অপর দুই পাহাড়ি জেলা খাগড়াছড়ি ও বান্দরবানের তাবলিগ অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নিবেন। ইজতেমায় প্রায় ২০ হাজার মুসল্লির সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

তাই পুরো এলাকা নিরাপত্তা চাদরের ঢেকে দিয়েছে স্থানীয় প্রশাসন। চারদিকে এখন সাজ সাজ রব। ইজতেমা আমেজে দূর-দূরান্ত থেকে ছুঠে আসছে হাজার হাজার মানুষ।

তাবলীগ জামাত সুরা সদস্য মো. রমজান আলী জানান, সব কাজ করা হচ্ছে ঢাকার কাকরাইল মার্কাজ মসজিদের তত্ত্বাবধানে। পর্যাপ্ত পানি ও পয়ঃনিষ্কাষণ ব্যবস্থার পাশাপশি নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ ও প্যান্ডেল তৈরিসহ প্রতিটি কাজই আলাদা আলাদা গ্রুপের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। বিশেষ করে টঙ্গীর বিশ্ব ইজতেমার ভিড় কমাতে ও যারা ঢাকায় ইজতেমায় অংশ নিতে পারেন না তাদের জন্য এবার রাঙামাটিতে আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়েছে।

প্রথমবারের মতো জেলা ইজতেমার আয়োজন হওয়ায় রাঙামাটি শহরে ব্যাপক জনসমাগম ঘটেছে। জেলা ইজতেমার মাঠ তৈরির কাজ থেকে শুরু করে নানান কার্যক্রম প্রায় শেষ। পর্যাপ্ত পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থার পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছে।

এ ব্যাপারে রাঙামাটি মানিকছড়ি পুলিশ ক্যাম্প কর্মকর্তা আবু ইউসুপ জানান, এবার প্রথম রাঙামাটি ইজতেমার আয়োজন করা হয়েছে। হাজার হাজার মানুষের সমাগম হতে পারে ইজতেমার ময়দানে। তাই পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে দূর-দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা নিরাপদে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন। পুরো ইজতেমা এলাকায় জুড়ে যৌথবাহিনীর টহল থাকবে। কোন বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি।

বৃহস্পতিবার ফজরের নামাজের পর সকাল ৯টা থেকে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে জেলা ইজতেমা। এতে অংশ নেবেন রাঙামাটির আশপাশের ও ১০টি উপজেলার ২০ হাজার তাবলীগ অনুসারীরা।

শনিবার (০৬ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ