বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ক্লিনটনের বাড়িতে আগুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:   বুধবার স্থানীয় সময় দুপুর ২.৪০ মিনিটে  সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনের নিউ ইয়র্কের বাড়ি চাপ্পাকুয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, ওই দিন স্থানীয় সময় বেলা ৩টার দিকে ক্লিনটন দম্পতির নিউ ইয়র্কের বাসায় আগুনের খবর পায়। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ওই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটন ওই সময় বাসায় ছিলেন। তিনি অক্ষত আছেন। অন্যদিকে ওই সময় বাড়িতে ছিলেন না হিলারি ক্লিনটন।

উল্লেখ্য, বিল ক্লিনটন নিউ ইয়র্কের চাপ্পাকুয়ার নামের ৫ হাজার ২৩২ স্কয়ার ফিটের পাঁচ বেডের এই বাড়িটি ১৯৯৯ সালে কিনেছিলেন।

 

খবর : স্কাই নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ