বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় জান্নাতুল তানভী জেমি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার ১ জানুয়ারি সন্ধায় উপজেলার পৌর বাজার এলাকার পাকুন্দিয়া টু মুনিয়ারিকান্দা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জেমি পাকুন্দিয়া পৌরসভার চর পাকুন্দিয়া ওমর ফারুক ভূঁইয়ার ছেলে ও পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ি থেকে পায়ে হেঁটে বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন অটোরিক্সা সামনে থেকে ধাক্কা দেয়। এতে জেমির মাথাফেটে প্রচুর রক্তপাত হয়।

আহত অবস্থায় যথাক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিলিজ করেন । ঢাকা নিয়ে যাওয়ার পথে রাত ২ টা ৩০ মিনিটে মারা যায় জেমি।

গতকাল বাদ আসর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ