বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

গাজীপুরে কাভার্ডভ্যান-ট্রেনের সংঘর্ষে নিহত ২, ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: গাজীপুরের সালনা মোল্লাপাড়া রেলক্রসিং এলাকায় চিত্রা এক্সপ্রেসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এরা হলেন কাভার্ডভ্যানের চালক ও চালকের সহকারী।

এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ক্যাম্পের এসআই মো. রকীবুল হক জানান, মঙ্গলবার রাতে মোল্লাপাড়া এলাকার একটি পোশাক কারখানার শিপমেন্টের পোশাক ভরে কাভার্ডভ্যানটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

পথে বেরিয়ারবিহীন মোল্লাপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রাত সাড়ে নয়টার ভ্যানটির সঙ্গে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং কাভার্ডভ্যানের চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি। এ কারণে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, রাত ৯টা ২০ মিনিটে তার জংশন থেকে চিত্রা ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর ১০ মিনিট পর সালনা এলাকায় গিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে ট্রেনে সংঘর্ষে ইঞ্জিন বিকল ও কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে।

দুর্ঘটনার পর জয়দেবপুর জংশনে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, মৌচাক স্টেশনে রাজশাহীর পদ্মা এক্সপ্রেসসহ আশপাশের স্টেশনগুলোতে কয়েকটি ট্রেন আটকে আছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ