বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি একতরফা অভিযান ও ধর্মীয় অধিকার লঙ্ঘনে জমিয়তে উলামায়ে হিন্দের উদ্বেগ চার দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্র মিসবাহর এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

মন্ত্রী পরিষদে রদবদলের আভাস : ডাক পড়েছে নারায়ণ–শাহজাহানসহ কয়েকজনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: নারায়ণ চন্দ্র চন্দ ও শাহজাহান কামালবঙ্গভবনে ডাক পড়েছে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও লক্ষ্মীপুরের সাংসদ শাহজাহান কামালের।

আজ দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম তাঁদের ফোন করেন বলে জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৬ টায় তাদের বঙ্গভবনে থাকতে বলা হয়েছে।

তবে কেন তাঁদের বঙ্গভবনে থাকতে বলা হয়েছে সে ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছু জানানো হয়নি।

নারায়ণ চন্দ্র ও শাহজাহান কামাল দুজনেই জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব তাঁদের ফোনে করে বঙ্গভবনে থাকার কথা বলেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হকের মৃত্যুতে এই মন্ত্রণালয়ের মন্ত্রীর পদটি শূন্য রয়েছে। এ দুজন ছাড়াও আরও কয়েকজনকে বঙ্গভবনে ডাকা হয়েছে।

সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার ও রাজবাড়ির একজন সাংসদকেও ডাকা হয়েছে।

মন্ত্রিপরিষদে রদবদলের লক্ষ্যে তাদের ডাকা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোস্তফা জব্বার সাংসদ নন। তাঁকে টেকনোক্র্যাট মন্ত্রী করা হতে পারে।

প্রথম আলো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ