বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮


ডিএসইসির সভাপতি শহিদুল হক, সাহাদাৎ রানা সাধারণ সম্পাদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাব-এডিটর কে এম শহিদুল হক ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে পুনরায় সভাপতি এবং এ টি এন নিউজের সাহাদাৎ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত কাউন্সিলে তারা মনোনীত হন।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন, সহ-সভাপতি রুমি আক্তার পলি, যুগ্ম সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী, কোষাধ্যক্ষ জাওহার ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক হাসান পারভেজ হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম জহিরুল ইসলাম, দফতর সম্পাদক রফিক ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুর রহমান খান এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক জামান সাইদী।

কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন, আলী ইমাম সুমন, শাহনাজ বেগম, আবু কাওসার খোকন, নাসিমা আক্তার সোমা, ইসমত জেরিন, শামসুল আলম সেতু, মাসুম আহম্মেদ, জয়শ্রী জামান, বাবুল রহমান, আমিনুল রানা এবং মিম ওয়ালিউল্লাহ।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ