আতাউর রহমান খসরু
আওয়ার ইসলাম
বিদায়ী বছর ২০১৭ সালের শুরু থেকে শেষ পর্যন্ত দুটি বিষয় বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিলো- তাহলো সুপ্রিম কোর্টের সামনে গ্রিক মূর্তি স্থাপন ও কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতি।
আন্তর্জাতিক গণমাধ্যমেরও দৃষ্টি আকর্ষণ করে বিষয়দুটি। বছরের শুরুতে দেশের রাজনীতিতে আলোচনা ও উত্তেজনার রেশ দেয় সুপ্রিম কোর্টের সামনে গ্রিক মূর্তি স্থাপন এবং বছরের মধ্যভাগে এসে তাতে লাগাম টেনে ধরে কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতি।
ধর্মপ্রাণ মানুষের দাবি প্রেক্ষিতে কোর্টের সামনে থেকে সরেছে গ্রিক মূর্তি। যদিও তা আরেকটি স্থানে বসানো হয়েছে বলে কিছুটা অসন্তুষ্টি রয়েছে জনমনে।
স্বীকৃতি বিষয়ে কওমি ধারার লাখো শিক্ষার্থী ও শিক্ষকের প্রত্যাশা ছিলো সরকার তা চূড়ান্ত আইনি রূপ দিতে তা সংসদে পাশ করা হবে। কিন্তু সেই প্রত্যাশা এখনো পূর্ণ হয়নি।
গ্রিক মূর্তিতে উত্তাল দেশ
আদালতপ্রাঙ্গনে মূর্তি স্থাপন করা হয় ২০১৬ সালের শেষভাগে। ডিসেম্বর ২০১৬তে গ্রিকমূর্তি স্থাপনের বিভিন্ন সংবাদ গণমাধ্যমে আসতে শুরু করে। কিন্তু এ নিয়ে ইসলামি দলগুলো প্রায় দুই মাস কোনো ধরনের প্রতিবাদ বা আন্দোলন করে নি।
ফেব্রুয়ারিতে এ বিষয়ে প্রায় এক সঙ্গে প্রতিবাদ ও আন্দোলনে নামে হেফাজত ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সব ইসলামী দল।
ফেব্রুয়ারির শেষভাগ থেকে পুরো মার্চ জুড়ে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে চলতে থাকে গণমুখী আন্দোলন। এতে খানিকটা বেকায়দায় পড়ে সরকার। বিশেষত মসজিদ ভিত্তিক গণআন্দোলন শুরু হওয়ার পর সরকার তাতে জামাত-বিএনপির জড়িয়ে পড়ার আশংকা করে। তখন প্রধানমন্ত্রী নিজে তা সমাধানের উদ্যোগ নেন।
মূর্তি ইস্যুতে সরকার প্রথম চুপ, পরে অপসারণের দাবির সমালোচনা করলেও আন্দোলন দানা বাঁধতে শুরু করলে সুর পাল্টে ফেলে। বিষয়টি আদালতের ইখতিয়ারভূক্ত বলে বিবৃতি দেয় সরকারের দায়িত্বশীল মন্ত্রীগণ। কিন্তু তাতেও আন্দোলন না থামায় প্রধানমন্ত্রী নিজে তা সমাধানের উদ্যোগ নেন।
তিনি প্রথমে এক অনুষ্ঠানে আদালতের সামনে শাড়ি-পরানো গ্রিক মূর্তি স্থাপনের সমালোচনা করেন। অবশেষে ১১ এপ্রিল গণà¦