রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

তোমরা দেশ ও জাতির যে কোনও প্রয়োজনে ভূমিকা রাখতে সদা প্রস্তুত থেকো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রবিবার (৩১ ডিসেম্বর) সকালে যশোর বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০১৭ তে অংশ নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘বিমান বাহিনীর একাডেমি থেকে তোমরা যে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছো, কর্মজীবনে তার যথাযথ অনুশীলন ও প্রয়োগের জন্য সব সময় সচেষ্ট থাকবে। সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে তোমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।

তোমরা নিজেদের এমনভাবে গড়ে তুলবে যাতে দেশ ও জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে যথাযথ ভুমিকা পালন করতে পারো। প্রিয় মাতৃভূমি রক্ষার গুরুদায়িত্ব পালনে আজ থেকে তোমরা অংশীদার। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয় বঙ্গবন্ধু প্রণীত এই নীতির আলোকে আমরা এগিয়ে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘দেশে-বিদেশে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী বিতরণে বাংলাদেশ বিমান বাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর তাৎপর্যপূর্ণ অবদান বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

দেশপ্রেমের মঞ্চে উজ্জীবিত হয়ে এবং পবিত্র সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে তোমরা সংকল্পবদ্ধ থাকবে। ক্রমবর্ধমান প্রযুক্তিগত উন্নয়ন ও পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর দক্ষতা অর্জনে তোমরা সর্বদা সচেষ্ট থাকবে।

তিনি আরও বলেন, ‘একাডেমির প্রশিক্ষণ আধুনিকায়নে ও ভবিষ্যৎ চাহিদা মেটানোর জন্য নতুন স্থাপনা প্রতিষ্ঠার ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। এ সব উন্নয়ন কাজ সফল হলে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম বয়ে আনতে সক্ষম হবে।’

বরিশাল ও সিলেটে নতুন দুটি বিমান বাহিনী ঘাঁটি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস এসব কার্যক্রমের মাধ্যমে বিমান বাহিনী আরও শক্তিশালী হবে এবং এর সক্ষমতা বাড়বে।’

এদিকে আজ বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে ঈদগাহ মাঠে জনসভায়  আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ