সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

২২ জানুয়ারি ৪৫০ হিন্দু রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে প্রায় আট লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে ৪৫০ জন হিন্দু শরণার্থী দিয়ে প্রথমবারের মতো রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে চাচ্ছে মিয়ানমার।

আগামী ২২ জানুয়ারি এ প্রত্যাবাসন শুরু হবে বলে জানিয়েছেন দেশটির সমাজকল্যাণ ও ত্রাণমন্ত্রী ড. উইন মিয়াত আইয়ি।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জাননো হয়েছে।

গত ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সই হওয়া চুক্তি অনুযায়ী ২ মাসের মধ্যে প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল।

ড. উইন মিয়াত আইয়ি বলেছেন, আগামী ২২ জানুয়ারি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া শুরু করবে মিয়ানমার।

শুরুতে রাখাইন থেকে পালিয়ে আসা হিন্দু ধর্মাবলম্বীদের ফেরত নেওয়া হবে। ওইদিন (২২ জানুয়ারি) সীমান্তে ৪৫০ রোহিঙ্গা হিন্দুকে গ্রহণ করবে মিয়ানমার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ