রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হচ্ছে আরেকটি নতুন চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের সে দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আরও একটি নতুন চুক্তি সই করতে যাচ্ছে।

নতুন এ চুক্তিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পদ্ধতিগত খুঁটিনাটি নানা দিক উল্লেখ থাকবে বলে জানা গেছে।

প্রত্যাবাসন প্রক্রিয়ার ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ নির্ধারণে এই চুক্তির খসড়া চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুটি পৃথক বৈঠক হবে। উভয় বৈঠকেই সভাপতিত্ব করবেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

চুক্তির খসড়া চূড়ান্ত করার পর তা মিয়ানমারের কাছে হস্তান্তর করা হবে। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পাদিত চুক্তির অধীনে আগামী ২৩ জানুয়ারির মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হওয়ার কথা রয়েছে। উভয় দেশ আশা করছে, রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ধারিত সময়েই শুরু হবে।

দমন-পীড়নের শিকার হয়ে বিগত চার মাসে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। তার আগে থেকেই চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আছে।

সব মিলিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। নিষ্ঠুর নিপীড়নের ভয়াবহ চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গোটা বিশ্বের বিবেকবান মানুষ স্তম্ভিত হয়ে পড়েন।

আন্তর্জাতিক চাপের মুখে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয় মিয়ানমার এবং বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হতে রাজি হয় তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ