রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

মেয়র হানিফ ফ্লাইওভারে বাস চাপায় মটর সাইকেল আরোহী নিহত, আহত দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।নিহতের নাম রাকিব (২২)।

এসময় আহত হয়েছেন আরও দুই আরোহী। তারা হলেন-বিপ্লব ও হৃদয়। বিপ্লব ও হৃদয় জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে তারা মোটরসাইকেলে করে জুরাইন থেকে গুলিস্তান যাচ্ছিল। পথে হানিফ ফ্লাইওভারে টোলপ্লাজার কাছে একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে তারা দুজন সামান্য আহত হলেও গুরুতর আহত হয় রাকিব। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ‌উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়‍া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে।

আহতরা জানান, রাজধানীর নতুন জুরাইনের আলম মার্কেট এলাকায় থাকে তারা এবং রাকিব গুলিস্তান এলাকায় একটি জুতার দোকানে কাজ করত।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ