শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি : আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার ৩ দিনব্যাপি তাফসীর মাহফিলের ২য় দিন আজ (২৮ডিসেম্বর) বৃহস্পতিবার হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প কর্তৃক জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তবে মুসলিম উম্মাহর তীব্র প্রতিবাদ এবং ঐক্যবদ্ধ হওয়ায় ইহুদিবাদী ইসরাঈল একঘরে হয়ে পড়েছে। এভাবে মুসলিম বিশ্বের চলমান বিভিন্ন সংঘাত আর নির্যাতন বন্ধে উম্মাহর ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবী।

তিনি আরো বলেন, নাস্তিক্যবাদী গোষ্ঠির ধর্মবিদ্বেষ দিন দিন বেড়েই চলছে। সরকার মাঝে মাঝে তাদের গ্রেফতার করলেও কঠোর শাস্তি দেয় না। যদ্দরুণ তাদের উৎপাত কমছে না। আমরা এই মাহফিল থেকে বলতে চাই, গ্রেফতারকৃত নাস্তিকদের কঠিন শাস্তি নিশ্চিত করা এবং অন্যান্য নাস্তিকদের দ্রুত গ্রেফতার করা হোক!

মাহফিলে আরো বয়ান করেন, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা শরীফ মুহাম্মাদ, মাওলানা ফরীদ উদ্দীন আল মোবারক, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হাসান জামীল, মাওলানা শুয়াইব, মাওলানা মুহাম্মাদ, মাওলানা আবু আহমদ, মাওলানা আব্দুচ্ছমী, মুফতী রাফি বিন মুনীর, মাওলানা নাজির আহমদ প্রমুখ।

৩দিনব্যাপি মাহফিলের সমাপনী দিবস ২৯ ডিসেম্বর শুক্রবার বয়ান করবেন, মুফতী ফয়জুল্লাহ, মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, মুফতী সোলায়মান, মুফতী রাশেদ, মুফতী আবু সাঈদ, মাওলানা আনাস মাদানী, মাওলানা শেখ আহমদ, মাওলানা ইসমাঈল খান মেখলী, মাওলানা আব্দুল বাসেত খান প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ