রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে বললেন ‘লাঞ্চ খান, গল্পগুজব করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার ২৭ ডিসেম্বর লিখিত বক্তব্য পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

‘সহনীয় মাত্রায় ঘুষ’ খাওয়া ও ‘অফিসাররা চোর, মন্ত্রী চোর’ বিষয়ক বক্তব্যের ব্যাখ্যা দিতে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন ডেকেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এতে লিখিত বক্তব্য পাঠ করলেও সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। মন্ত্রীর লিখিত বক্তব্য পাঠ শেষে সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে তিনি বলেন, ‘আমি আজ কোনও কথা বলব না। যা বলার লিখিত দিয়েছি। আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে; লাঞ্চ খান, গল্পগুজব করুন। আজ আর কিছু বলব না।’

দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষামন্ত্রী। লিখিত বক্তব্য পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্ন না নিয়েই সম্মেলনকক্ষ ত্যাগ করেন তিনি। প্রশ্নের জবাব দেবেন না জানালেও টিআইবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বলে মন্তব্য চান এক সাংবাদিক।

জবাবে মন্ত্রী বলেন, ‘আমি তো বলেছি, আজ আর কোনও কথা বলব না। তাদের কাজ তারা করেছেন। আমার এসব নিয়ে কিছু বলার নেই।’ এ কথা বলেই তিনি চেয়ার ছেড়ে চলে যান।

এর আগে, লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ২৪ ডিসেম্বর শিক্ষা ভবনের একটি অনুষ্ঠানের সংবাদ বেশিরভাগ গণমাধ্যমে যথোপযুক্তভাবে তুলে ধরা হলেও কতিপয় পত্রিকা ও অনলাইন মিডিয়ায় আমার বক্তব্য খণ্ডিতভাবে প্রকাশিত হওয়ায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

সেই বিভ্রান্তির ওপর ভিত্তি করে কতিপয় বিশিষ্টজন ও রাজনৈতিক ব্যক্তিত্বের মতামতও জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।’ এই বিষয়টি স্পষ্ট করতেই এই প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ