রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান স্পিকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় দায়িত্বশীল,বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান পরিবেশন করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার বৈশাখী টিভির এক যুগ পূর্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

স্পিকার বৈশাখী টিভির ব্যবস্থাপনার সঙ্গে জড়িত মালিক ও কলাকুশলীসহ সকল শুভানুধ্যায়ীদেরকে শুভেচ্ছা জানিয়ে বৈশাখী টিভির অগ্রযাত্রা কামনা করেন।

এর আগে স্পিকার বৈশাখী টিভির এক যুগ পূর্তি উপলক্ষ্যে কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।

এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হারুনার রশিদ, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরোয়ার, বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক টিপু আলম মিলন, বার্তা প্রধান অশোক চৌধুরী, ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরী ও বৈশাখী টিভির উচ্চ পদস্থ কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ