বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মাটি কাটতে গিয়ে বেরিয়ে এলো নারীর অর্ধগলিত লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়গোবিন্দপুর এলাকা থেকে মাটি কাটতে গিয়ে এক নারীর (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল রোববার এ ঘটনা ঘটে।

পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানায় কালিয়াকৈর থানার পুলিশ।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. নায়েবুল ইসলাম জানান, উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় সেদিন বিকেলে ক্ষেত কোপাতে গিয়ে মাটির নিচে চাপা দেওয়া এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে কালিয়াকৈর থানায় খবর দিলে খবর পেয়ে রাত ৯টার দিকে মাটি খুঁড়ে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের গলায় মাফলার পেঁচানো ছিল বলে জানান (এসআই) মো. নায়েবুল ইসলাম। শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ মাটির নিচে চাপা দিয়ে রাখা হয় বলে ধারণা করা হয় বলে ধারণা করছেন তাঁরা।

আজ সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানা কর্তৃপক্ষ। খবর এনটিভি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ