বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার 

কৃষকের স্বার্থ রক্ষায় ইসলামী ‍কৃষক-মজুর আন্দোলনের ৫ দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী কৃষক-মজুর আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির বলেছেন, কৃষকদের সুবিধা দেয়ার কথা বলে সরকারি দলের মধ্যসত্ত্বভূগীদেরকে লাভবান করতে সরকার চালে মূল্য বৃদ্ধি করেছে।
অসময়ে কোনো কারন ছাড়া চালের মূল্য বৃদ্ধি করে নতুন করে ৫ লাখ ২০ হাজার মানুষকে দারিদ্রতার শিকার হয়েছে। সরকার দেশকে দারিদ্রমুক্ত করার শ্লোগান দিয়ে জনগনের সাথে তামাশা করছে।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। 
তিনি আরও বলেন, কৃষকদের প্রতি দরদ দেখিয়ে চালের মূল্য বৃদ্ধি করার ব্যাপারে অর্থমন্ত্রীর বক্তব্য কোনোভাবেই গ্রহনযোগ্য নয়।
কৃষকদেরকে লাভবান করতে মূল্যবৃদ্ধি না করে ইসলামী কৃষক-মজুর আন্দোলনের পক্ষ থেকে সরকারের নিকট তিনি নিন্মোক্ত দাবি তুলে ধরেন,
১. বাজেটে কৃষির বজেট বৃদ্ধি করতে হবে।
২. সার, সেচ ও উন্নত জাতের বীজ বিনামূল্যে কৃষককে দিতে হবে।
৩. বিনা সুদে শহজ শর্তে কৃষককে লোন দিতে হবে।
৪. কৃষকদের উৎপাদিত সবজি সংরক্ষনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যবস্থা করতে হবে।
৫. ধান, চালসহ কৃষিপন্য সরারসরি ভোক্তার কাছে বিক্রয় করে কৃষক যাতে লাভবান হতে পারে সে জন্য সরকারকে কৃষি সমবায় বাজার প্রতিষ্ঠা করতে হবে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ