বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার 

ষোড়শ সংশোধনী বাতিলের রায় : রিভিউ চাইলো রাষ্ট্রপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বহুল আলোচিত ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বিচারপতি অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সর্বোচ্চ আদালতের এ রায়ের পর দেশে রাজনৈতিক বিতর্ক শুরু হয় এবং সে প্রেক্ষিতে প্রধান বিচারপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন সুরেন্দ্র কুমার সিনহা।

আজ রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করা হয় বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি ইকরামুল হক টুটুল।

আবেদন জমা দেয়ার পর রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে আজ আমরা রিভিউ পিটিশন দায়ের করেছি। এবং এই রিভিউ পিটিশনের ওপর ভবিষ্যতে আমরা শুনানির অপেক্ষায় থাকব।’

গত ৩ জুলাই ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত রায়টি দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলও খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটি তুলে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর ৯৬ অনুচ্ছেদে পরিবর্তন এনে বিচারকের অপসারণের ক্ষমতা সংসদের হাতে পুনরায় ফিরিয়ে দেয়া হয়, যেটি ১৯৭২ সালের সংবিধানেও ছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ