বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শব্দদূষণে দুই বছর পর্যন্ত কারাদণ্ড মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের

ওয়াজের জন্য যারা চুক্তি করে টাকা নেন তারা আলেম নামের কলঙ্ক : আল্লামা ওলীপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ : ওয়াজ করার জন্য সেসব আলেম চুক্তি করে টাকা নেন তারা আলেম নামের কলঙ্ক বলে মন্তব্য করেছেন দেশের প্রখ্যাত আলেমে দীন ও বিশিষ্ট বক্তা মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী।

তিনি বলেন,  ফেসবুকে দেখলাম, একজন আলেম চুক্তি করে পঞ্চাশ হাজার টাকা নিয়েও মাহফিলে যান নি। যারা চুক্তি করে পয়সা নিয়ে মাহফিলে যান তারা আলেম নামের কলঙ্ক।

গতকাল শুক্রবার রাজধানীর চৌধুরীপাড়ায় শেখ জনুরুদ্দীন দারুল কুরআন মাদরাসা আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান অতিথির আলোচনায় মাওলানা ওলীপুরী একথা বলেন।

মাওলানা ওলীপুরী বলেন, আলেম তো সবার আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন, ইলম শেখাবেন এবং সর্বস্তরের জনগণকে আল্লাহর প্রতি ডাকবেন।

তিনি বলেন, আলেম দুই প্রকার।এক. সমাজের দৃষ্টিতে আলেম।সমাজের দৃষ্টিতে আলেম পড়ালেখা করেছে তবে কাজে বাস্তবায়ন নেই। আমলে নেই।

দুই. যিনি ইলম অনুযায়ী আমল করে এবং সেমতে জীবনযাপন করে। আল্লাহর দৃষ্টিতে তিনিই আলেম। মৌলিকভাবে কওমি মাদরাসার উদ্দেশ্যই হলো ইলমানুযায়ী জীবনযাপন করে এমন আলেম তৈরি করা।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ