বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একযোগে কাজ করবে রাশিয়া-তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একযোগে কাজ করবে  রাশিয়া ও তুরস্ক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এ ব্যাপারে একমত হয়েছেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্র প্রস্তাবিত আর কোনো ফিলিস্তিন-ইসরায়েল শান্তিচুক্তি না মানার ঘোষণা দেয়ার পর গতকাল শুক্রবার তারা এই ঐকমত্যের ঘোষণা দেন।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্পের প্রস্তাব জাতিসংঘ প্রত্যাখ্যান করার পরপরই রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট ফোনে কথা বলেন।

রাশিয়ার ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

তারা নিশ্চিত করেছেন যে, আন্তর্জাতিক রীতি-নীতির ভিত্তিতেই ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে সহায়তা করে যাবে তাদের দেশ দুটি। এ ক্ষেত্রে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টিতে ফিলিস্তিনি জনগনের অধিকারের বিষয়টিকেও অগ্রাধিকার দেয়া হবে।

১৯৬৭ সালে ৬দিনের যুদ্ধের পর থেকে ইসরায়েল যে ভুমি দখল করেছে সেই ভুমি থেকেই ফিলিস্তিনিরা তাদের রাষ্ট্র সৃষ্টি করতে চায়।

রাশিয়া এবং তুরস্ক ইতিমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। যেমনটা দিয়েছে জাতিসংঘের ৭০% সদস্য রাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং পশ্চিম ইউরোপ এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ