বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে খেলাফত আন্দোলনের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেন্দ্র কতৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকাল আটটায় যাত্রাবাড়ী থানা কার্যালয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন যাত্রাবাড়ী থানার উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযান ও মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়।

মুফতী মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী মামুনুর রশিদ, প্রচার সম্পাদক মো: মোফাচ্ছির হোসাইন, যাত্রাবাড়ী থানা সাংগঠনিক সম্পাদক হাফেজ জুম্মানুল আবেদীন, হাফেজ রেজাউল করিম প্রমুখ।

নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত হাফেজ্জী হুজুরের চিন্তাধারা বুকে লালন করে মহানবী সা. ও তাঁর সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে খেলাফত তথা ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।

এ সময় বেশ কয়েকজন ফরম পূরণ করে খেলাফত আন্দোলনের সদস্যপদ গ্রহণ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ