বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শব্দদূষণে দুই বছর পর্যন্ত কারাদণ্ড মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের

আরব আমিরাতের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকার ও সে দেশের উদ্যোক্তাদের প্রতি বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিশেষ করে অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি ও পর্যটন খাতে আরও বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিদায়ী রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজর আল-শেহি সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব এম. জয়নাল আবেদীন বাসস’কে জানান, ‘বৈঠকে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগ করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানান।’

রাষ্ট্রপতি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জনগণের যাতায়াত আরও সহজ করতে দু’দেশের মধ্যে একটি ভিসা চুক্তি (কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য) করতে ইউএই’র প্রতি আহ্বান জানিয়েছেন।
দুবাই এক্সপো-২০২০ এর প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এই মেগা বৈশ্বিক ইভেন্ট অনুষ্ঠানের  প্রস্তুতি প্রক্রিয়ায় ইউএই সরকারকে সবধরনের সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত।

আবদুল হামিদ ঢাকায় সফলভাবে দায়িত্ব পালন করায় ইউএই’র বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তার কর্মকাণ্ড  দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে গেছে।’
তিনি দু’দেশের মধ্যকার সম্পর্ককে অত্যন্ত চমৎকার বলে উল্লেখ করে বলেন, ‘এই সম্পর্ক হতে পারে জনশক্তি উন্নয়নের মূল ভিত্তি।’

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ইউএই’র বিদায়ী দূত ভবিষ্যতে যেখানেই অবস্থান করেন না কেন তিনি বাংলাদেশের জন্য একজন শুভেচ্ছা দূত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিদায়ী রাষ্ট্রদূত গত চার বছর ঢাকায় তার দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে। ।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ