বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শব্দদূষণে দুই বছর পর্যন্ত কারাদণ্ড মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের

‘আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর কথা, সেখানে এখন ৬০ টাকা কেজি দরেও চাল পাওয়া যাচ্ছে না।

পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী পথ সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যদি সত্যিকার অর্থে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।’

এ সময় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড়ের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, বোদা পৌরসভার ধানের শীষের মেয়র প্রার্থী হকিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

পথ সভা শেষে বোদা বাসস্টান্ড চত্বরে ধানের শীষের পক্ষে প্রচার চালান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ