বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার 

‘শিশুদের মেধা বিকাশে মাতৃভাষার বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি'র সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির অন্যতম সদস্য, মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, শিশুদের মেধা বিকাশে মাতৃভাষার বিকল্প নেই ।

তিনি বলেন,  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির দায় থেকে জননেত্রী শেখ হাসিনার সরকার সকল মাতৃভাষার শিক্ষার গুরুত্ব দেওয়ার কথা বলেন। তিনি আদিবাসী শিক্ষার প্রসারে আদিবাসী শিক্ষকদের নিয়োগের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

বুধবার সকাল ১০ টায় ঢাকার ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ সেমিনার হলে গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (RDC) এবং গণসাক্ষরতা অভিযান (CAMLE) এর যৌথ উদ্যোগে  মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষা : প্রত্যাশা ও প্রাপ্তি মতবিনিময় সভায় মাননীয় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন ব্রাক বিশ্ববিদ্যালয় প্রফেসর এমিরিটাস ড. মনজুর আহমেদ।

এসময় তিনি  আদিবাসী প্রাথমিক শিক্ষার স্তর তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী হওয়া উচিৎ বরে অভিমত প্রকাশ করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর  ইতিহাস বিভাগ’র  প্রফেসর ড. মেসবাহ কামাল ও স্বাগত বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযান  কার্যক্রমমের ব্যবস্থাপক, তপন কুমার দাস।

অন্যান্য আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন,  ড. রণজিৎ সিং, মিজ. নমিতা চাকমা, ডা. সুভাষ রাজবংশী, জনাব রবীন্দ্র বমর্ন, জনাব লক্ষি কান্ত সিং, মিজ . জান্নাত -এ-ফেরদৌসী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ