বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শব্দদূষণে দুই বছর পর্যন্ত কারাদণ্ড মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের

বিএনপির পোলিং এজেন্ট বের করে দেয়া হচ্ছে : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আাওয়ার ইসলাম:
বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে না বলে অভিযোগ করেছেন।

দলটির দাবি, বিএনপির পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার পাশাপাশি নেতাকর্মীদের গ্রেফতার ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

তিনি বলেন, আমরা বলেছিলাম- রংপুর সিটি কর্পোরেশনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ইসির ভূমিকা রহস্যজনক। নির্বাচন কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিচ্ছে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা। এ ছাড়া গতরাতে শহীদুল নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

ধানের শীষের প্রার্থী কাওছার জামান বাবলার বরাতে রিজভী অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকিধমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও গত দুদিন ধরে ক্ষমতাসীন দল ও জোটের তাণ্ডবে সেখানে ভীতিকর অবস্থা বিরাজ করছে। বিএনপি ও বিএনপিসমর্থিত ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে, তারা যেন ভোট কেন্দ্রে না যায়।

বিএনপি নেতা বলেন, এসবের পরও নির্বাচন কমিশনের কর্মকর্তারা নির্বিকার থেকেছেন। বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী মহাজোটকে খুশি করার জন্যই বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে।

রিজভী আরও বলেন, আমরা সেনাবাহিনী মোতায়েনের দাবি তুললেও ইসি সেনা মোতায়েন করেনি। বরং সেখানে আনসার সদস্যের নামে আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীদের নিয়োগ করা হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ