বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক দম্পতি হতাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: যশোরের শার্শার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল-কাভার্ড ভ্যান সংঘর্ষে এক সাংবাদিক দম্পতির হতাহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় দৈনিক সংগ্রাম পত্রিকার শার্শা প্রতিনিধি আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৪৫) নিহত হয়েছেন।

সাংবাদিক আনোয়ার হোসেনও (৫০) মারাত্মক আহত হয়েছেন। শার্শা থানার (উপ-পরিদর্শক) এস আই মামুনুর রহমান সড়ক দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন। খবর বাংলা ট্রিবিউন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এস আই মামুনুর রহমান বলেন, সাংবাদিক আনোয়ার হোসেন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে নিজ বাড়ি শার্শার কামারবাড়ী মোড়ের উদ্দেশে রওয়ানা হন।

পথিমধ্যে বেনাপোল-যশোর মহাসড়কের শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আসলে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে সজোরে তাদের মোটরসাইকেলে আঘাত হানে। এ সময় সাংবাদিক আনোয়ার হোসেন মারাত্মকভাবে আহত হন। ঘটনাস্থলেই তার স্ত্রী সেলিনা আক্তার মারা যান।

স্থানীয়রা আনোয়ার হোসেনকে উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার স্ত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ