রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮


মুফতী ওয়াক্কাসের প্রতি জমিয়ত সভাপতির খোলা চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে কিছু দিন ধরে মুফতী মুহাম্মদ ওয়াক্কাস’কে নির্বাহী সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে অস্থিরতার চলছে। গত ৯ ডিসেম্বর দলের কার্যনির্বাহী পরিষদের সভায় মুফতী মুহাম্মদ ওয়াক্কাসের নির্বাহী সদস্যপদ স্থগিত করা হলে সে অস্থিরতা স্থায়ী রূপ নেয়।

মুফতি ওয়াক্কাসও জমিয়তের বেশ কয়েকজন নেতাকে নিয়ে পাল্টা বহিস্কারের বিবৃতি দেন দলের সিনিয়র ৩ নেতাকে।

জমিয়তে চলমান এ অস্থিরতা নিয়ে গত ৩ ডিসেম্বর সভাপতি আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমাম বাড়ী’র পক্ষ থেকে মুফতী মুহাম্মদ ওয়াক্কাসকে লেখা চিঠি লেখেন। আওয়ার ইসলামের হাতে আসা সেই চিঠি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

মুহতারাম!
মাওলানা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস সাহেব

প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আশা করি সুস্থ শরীরে ভাল আছেন। আমিও বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত থাকার পরেও ভাল আছি। (আল-হামদুলিল্লাহ)।

অত:পর বহু চিন্তা-ভাবনা করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি হিসাবে আপনাকে একটি চিঠি দেওয়া খুবই জরুরী মনে করছি। দলের গঠনতন্ত্র সংশোধন এবং অনুমোদিত এই গঠনতন্ত্রের আলোকে আপনার নির্বাহী সভাপতির পদ না থাকাকে কেন্দ্র করে আপনি যে পরিস্থিতি সৃষ্টি করেছেন, তাকে কেন্দ্র করেই আপনার কাছে আমার এই চিঠি।

আমি সভাপতি হিসাবে স্বজ্ঞানে দাবী করছি যে, গঠনতস্ত্র সংশোধন বিধিমতই হয়েছে। এর জন্য ২২-০৪-২০১৪ইং তারিখে মজলিসে আমেলা কর্তৃক যথারীতি একটি গঠনতন্ত্র সংশোধন সাব কমিটি গঠিত হয়েছে।

উক্ত সাব কমিটি কর্তৃক সংশোধিত গঠনতন্ত্র শুরু থেকে শেষ পর্যন্ত দলের ২৮-১১-২০১৭ ইং তারিখের আমেলায় পাঠ করে শুনানো হয়েছে, যেখানে আপনি নিজে উপস্থিত ছিলেন। পাঠ করে শুনিয়েছেন দলের যুগ্ম মহাসচিব এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

আমেলায় উপস্থিত সদস্যগণের নিকট এই গঠনতন্ত্রের কপি সরবরাহ করে কারো কোনো প্রস্তাব থাকলে এক মাসের মধ্যে তা কেন্দ্রে লিখিতভাবে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। সে ভিত্তিতে প্রাপ্ত সংশোধনীসমূহ বিবেচনা করে পুনরায় ১৪-০৫-২০১৬ইং তারিখের মজলিসে আমেলায় আপনার উপস্থিতিতে গঠনতন্ত্র উত্থাপন করা হয় এবং তা মজলিসে আমেলায় অনুমোদন করা হয়।

বিগত ২২ জুলাই, ২০১৭ ইং জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলের শুরা ও বার্ষিক কাউন্সিলে পুরো গঠনতন্ত্রটি পাঠ করে শুনানো হয় এবং তা সর্বসম্মতভাবে গৃহীত হয়।

১. উক্ত বার্ষিক কাউন্সিলে আপনি উপস্থিত থেকে সবার সামনে আপনার বক্তব্য দিতে পারতেন। কিন্তু আপনি তা করেননি।

২. ১৪-০৫-২০১৬ ইং তারিখের আমেলায় পাশ হওয়ার পূর্ব