বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমসহ মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত উসকে দেয়ার জন্য অভিযুক্ত মার্কিন ডোনাল্ড ট্রাম্প এবার দক্ষিণ এশিয়ায় সংঘাতের আভাস দিলেন।

তার আশঙ্কা, উপমহাদেশের বড় দু্ই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ বেধে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ৬৮ পৃষ্ঠার জাতীয় নিরাপত্তা কৌশলে এ আশঙ্কার কথা জানান।

এতে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি এবং ভারত-পাকিস্তানের মধ্যকার অবনতিশীল বৈরী সম্পর্ক নিয়ে মন্তব্য করেন ট্রাম্প।

নিরাপত্তা কৌশলে দক্ষিণ ও মধ্য এশিয়াকে জটিল জাতীয় নিরাপত্তাসংক্রান্ত চ্যালেঞ্জে থাকা অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে ট্রাম্প তার নতুন ওই কৌশলে ভারত-পাকিস্তানের মধ্যে একটি সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে উদ্বেগ জানান। তার আশঙ্কা, এ সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে।

এদিকে নিরাপত্তা কৌশল ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্প এক ভাষণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ পাকিস্তানের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ