বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কবি মহিউদ্দিন আকবরের মায়ের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের বরেণ্য কবি ও ছড়াগুরু নজরুল গবেষক মহিউদ্দিন আকবরের মা জাহানারা বেগম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি গতকাল সোমবার রাত সাড়ে এগারোটায় কবি মহিউদ্দিন আকবরের বাসাবোর বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

তিনি পাঁচ সন্তান, নাতি-পুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্যক্তিগত জীবনে জাহানার একজন ধার্মিক ও সজ্জন নারী ছিলেন।

কবি মহিউদ্দিন আকবরসহ জাহানারা বেগমের একাধিক সন্তান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং স্বাধীনতা যুদ্ধে তার পরিবার ব্যাপক ক্ষয়-ক্ষতির শিকার হয়।

কবি মহিউদ্দিন আকবর তার পাঠক, ভক্ত ও সকল গুণগ্রাহীর নিকট তার মায়ের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

আজ বাদ জোহর বাসাবো মহাসড়ক জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ